tmc and winBreaking News Others Politics 

জয়ের ধারা অব্যাহত তৃণমূলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চার পুর নিগমের নির্বাচনী ফলাফলে জয় জয়কার তৃণমূলের। বিধাননগর পুরসভায় ব্যাপক জয় পেল তৃণমূল। মোট ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি আসনে জয় পেয়েছে তৃণমূল। বিধাননগর পুরনিগমের বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী আবারও জয়ী হলেন । তাঁর জয়ের ব্যবধান ২২৫৯ ভোট । ২৯ নম্বর ওয়ার্ডে তিনি প্রার্থী ছিলেন। লড়াই ছিল মূলত সিপিএম প্রার্থী শাশ্বতী মণ্ডলের সঙ্গে। দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম।

অন্যদিকে শিলিগুড়িতে পুরবোর্ড দখল করার লক্ষ্য পূরণ করল তৃণমূল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব জয়ী হলেন। প্রাক্তন বামমন্ত্রী ও বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য পরাজিত হলেন। পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি জয়ী হলেন ৷ জিতেন্দ্র তিওয়ারি প্রার্থীর ইলেকশন এজেন্ট ছিলেন।

Related posts

Leave a Comment