টনি গ্রেগের প্রয়াণ দিবস
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:ইংল্যান্ড ক্রিকেট দলের ক্রিকেটার ছিলেন। ১৯৭২ সালে তিনি লিউসের নেতৃত্বে ইংল্যান্ডের হয়ে ভারত সফরে খেলেছিলেন। দেশের হয়ে ৫৮ টি টেস্ট খেলেছেন তিনি। রান সংগ্রহ ৩৫৯৯।
একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২২ টি। রান করেছেন ২৬৯। কেরি প্যাকারের সিরিজের সঙ্গে জড়িয়ে ইংল্যান্ডের অধিনায়কত্ব হারিয়েছিলেন তিনি। বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। ক্রিকেটের সেরা চরিত্রের অন্যতম তিনি। ক্রিকেটের ধারাভাষ্যকার হিসেবেও তিনি দক্ষ ও জনপ্রিয় হয়ে উঠেছিলেন।২০১২ সালের ২৯ ডিসেম্বর টনি গ্রেগ প্রয়াত হয়েছিলেন। এই ব্যক্তিত্বময় ক্রিকেটারের প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি। (ছবি:সংগৃহীত)

