টয় ট্রেন পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৮৮১ সালের আজকের দিনটি স্মরণীয়। শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেন পরিষেবা চালু হয়েছিল। শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেনের চলাচল শুরু হয়েছিল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর একটি ২ ফুট গেজ রেলপথ পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে চলাচল করে। ১৮৭৯ সাল থেকে ১৮৮১ সালের মধ্যে নির্মিত রেলপথটি প্রায় ৫৫ মাইল দীর্ঘ। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর ইউনেস্কো ডিএইচআর-কে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছিল।

