ডারবানে বিশ্ব টিটি : দলে মনিকা-শরৎ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বিশ্ব টিটি দলে মনিকা-শরৎ। আগামী মাসে শুরু হতে চলেছে বিশ্ব টেবল টেনিস প্রতিযোগিতা। ওই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। পুরুষ ও মহিলা দলের সেরা আকর্ষণ শরৎ কমল ও মনিকা বাত্রা। এই প্রতিযোগিতায় ভারতীয় দলে থাকছেন ৬ পুরুষ ও ৫ জন মহিলা খেলোয়াড়। বাংলার খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন সুতীর্থা মুখার্জী ও সৃজা আকুলা। পুরুষদের দলে রয়েছেন জি সাথিয়ান ও মানব ঠক্কর।

