তপন সিংহ-র প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তপন সিংহ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ২০০৯ সালের ১৫ জানুয়ারি তিনি প্রয়াত হন। তাঁর বিখ্যাত ছবিগুলির মধ্যে অন্যতম হল-“ঝিন্দের বন্দী”,”হাঁসুলি বাঁকের উপকথা”,”কাবুলিওয়ালা” ও “গল্প হলেও সত্যি” প্রভৃতি। তাঁর পরিচালিত প্রথম ছবি “অঙ্কুশ” মুক্তি পায় ১৯৫৪ সালে। ২০০৬ সালে তিনি পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার। তাঁর প্রয়াণ দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধা।

