record and hot dayBreaking News Others 

তাপমাত্রার রেকর্ড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বেশি তাপমাত্রার রেকর্ড। রাজ্যে একসঙ্গে বেশিরভাগ জেলায় হিট ওয়েভ সেভাবে দেখা যায়নি বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। ইতিপূর্বে এই ধরণের আবহাওয়া বঙ্গে কম দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি না থাকলেও একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয় । এক্ষেত্রে বলা হয়েছে, আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা থাকছে ৩০ এপ্রিলের পর থেকে।পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা ১মে-র পর থেকে । ২ ও ৩ এপ্রিল নাগাদ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কলকাতা ও তৎসংলগ্ন বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment