তাপমাত্রা বাড়ার ইঙ্গিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বেড়ে যাবে তাপমাত্রা। শীতের বিদায় শুরু বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিন ও রাতের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত। শীতের আমেজ আর থাকছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ও অস্বস্তি বাড়বে। শহরাঞ্চলে শীতের মরশুম শেষ হতে চলেছে। গ্রামীণ এলাকায় শীতের আমেজ হালকা হলেও থাকবে । আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, বৃষ্টির এখনই কোনও সম্ভাবনা নেই ৷ শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যব্যাপী। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকা সমূহে হালকা বৃষ্টির পূর্বাভাস। (ছবি: সংগৃহীত)

