তীরন্দাজি বিশ্বকাপে রুপো জয়ী ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তীরন্দাজি বিশ্বকাপে রুপো জয় ভারতের। মহিলাদের রিকার্ভ বিভাগে রুপো পেলেন দীপিকা কুমারী,অঙ্কিতা ভকত ও সিমরণজিৎ কৌররা। অল্পের জন্য সোনা হাতছাড়া হল ভারতের। চিনা তাইপের কাছে দীপিকারা পরাজিত হয়েছেন ৫-১(৫৩-৫৬,৫৬-৫৬ ও ৫৩-৫৬)ফলাফলে। প্যারিসে নজর কাড়লেন জ্যোতি সুরেখা।

