rain and 13 septemberBreaking News Others 

দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া সহ বীরভূম জেলায় এই বৃষ্টিপাত হবে। আগামীকাল বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

এই মুহূর্তে গভীর নিম্নচাপ দুর্বল হয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে । দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে, মধ্যপ্রদেশ ছত্তিসগঢ়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে। এই প্রভাবেই বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ৷ (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment