দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:গরমে নাজেহাল অবস্থা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার দেখা নেই। কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও তার দেখা নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করলেও পশ্চিমবঙ্গে তার প্রভাব নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা নাজেহাল ৷ তাপমাত্রার পারদ চড়েছে। (ছবি: সংগৃহীত)

