দিনের তাপমাত্রা বাড়বে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী কয়েকদিন বেড়ে যাবে দিনের তাপমাত্রা ৷ রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ৷ তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অস্বস্তি বাড়বে ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে । শহরের সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রোদ ঝলমলে থাকবে আকাশ। (ছবি: সংগৃহীত)

