“দোহার” কান্ডারী কালিকাপ্রসাদ
“দোহার” মূল কান্ডারী। বরাকের লোকসঙ্গীতের সংগ্রাহক। লোকগান ছাড়াও ক্ল্যাসিকাল গানেও তাঁর দক্ষতা ছিল। তাঁর গানে প্রাধান্য পেয়েছে লোকায়ত বাদ্যযন্ত্রের ব্যবহার। শিশু-কিশোর বয়স থেকেই টুসু-ভাদু-ভাওয়াইয়ায় মন টেনে ছিল। পরবর্তী সময়ে লোকসঙ্গীতের নতুন আঙ্গিক শুরু করেছিলেন। গানের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ব্যস্ত থেকেছেন সব সময়। প্রশিক্ষকের দায়িত্বভারও নিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরে সঙ্গীতের জগতে পা রেখেছিলেন অনেকেই। ” মনের মানুষ”,”জাতিস্মর” সহ বেশ কিছু সিনেমায় গান গেয়েছেন। ২০১৭ সালের ৭ মার্চ কলকাতা থেকে বর্ধমানে যাওয়ার পথে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিশিষ্ট এই সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য ।

