weather and 20 octoberBreaking News Others 

নজরে আবহাওয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলায় বর্ষা বিদায়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য এবং পূর্ব ভারতের রাজ্য থেকেও বর্ষা বিদায়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী দু-তিনদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বঙ্গে বর্ষা শেষে শীতের শুরুর পূর্বাভাস। শীতের হালকা আমেজ দেখা যাচ্ছে জেলাগুলিতে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে । আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে সোম ও মঙ্গলবারে। উপকূল এলাকায় বয়ে যাওয়ার সম্ভাবনা ঝোড়ো ও দমকা হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এই সময় মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে । (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment