brazil-arjentina matchBreaking News Others Sports World 

নতুন বছরে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কাতার বিশ্বকাপ-২০২২ সমাপ্ত। ফাইনালে বিশ্বফুটবলের মহারণ দেখেছে গোটা বিশ্ব। ফ্রান্স আর্জেন্টিনা মুখোমুখি। শেষ পর্যন্ত ট্রাইব্রেকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যাচের ফলাফল:আর্জেন্টিনা ৩ (৪) ফ্রান্স ৩ (২)। এবার বিশ্বকাপ শেষ হওয়ার একমাসের মধ্যেই মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়নি। ফুটবল অনুরাগীরা আশা করেছিলেন সেমিফাইনালে দুই প্রতিপক্ষ দেশের সাক্ষাৎ হবে। মেসি-নেইমারদের পরস্পর মুখোমুখি হতে দেখা যায়নি।
এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় ব্রাজিলকে। বিশ্বকাপ শেষ হওয়ার মধ্যেই মুখোমুখি হতে দেখা যাবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে। তবে এই লড়াই সিনিয়র দলের নয়। ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’-এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হবে আগামী ২৩ জানুয়ারি।

(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment