নবরাত্রি ও জগৎ জননী জগদম্বা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:নবরাত্রি। জগৎ জননী জগদম্বার আশীর্বাদ পাওয়ার জন্য নানা আচার-অনুষ্ঠান পালন করেন বহু মানুষ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বলা হয়ে থাকে, মা জগৎ জননী জগদম্বা তাঁর ভক্তদের মধ্যে নবরাত্রির নয় দিন অবস্থান করে থাকেন। নিবেদন স্বরূপ ভক্তরা নিয়ম-আচার মেনে জগদম্বাকে পুজো বা আরাধনা করে থাকেন।
পণ্ডিত ও শাস্ত্র মতে বলা হয়েছে, মা জগদম্বের ৯টি দেবী রূপকে নয় দিন ধরে পুজো করা হয়ে থাকে। তুলসী গাছ নবরাত্রির এই সময় বিশেষ পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছ দেবী লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য নবরাত্রির সময় তুলসী গাছকে দেবী রূপে পুজো করা হয়ে থাকে ৷ নিয়ম ও আচার মেনে পুজো করার চল রয়েছে। মা দুর্গা ও মা লক্ষ্মীকে আরাধনা করা হয়।
জোতিষ ও শাস্ত্র মতে বলা হয়েছে,তুলসী গাছকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়ে থাকে । ধর্মীয় গ্রন্থে উল্লেখ পাওয়া যায়, তুলসী গাছ হল- দেবী লক্ষ্মীর রূপ। তুলসী গাছকে সনাতন ধর্মে পুজো করা হয়ে থাকে । বাড়িতে তুলসীর চারা নবরাত্রির সময় লাগানো যেতে পারে। বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ লাগালে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি পরিপূর্ণ হয়ে যায় ৷
অন্যদিকে আরও বলা হয়েছে,চৈত্র নবরাত্রিতে প্রদীপ জ্বালানো শুভ লক্ষণ।এক্ষেত্রে মা লক্ষ্মী ও মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায়। নবরাত্রির দিন পদ্ধতি মেনে তুলসী পুজো করলে নানা সমস্যা দূর হয়ে থাকে । নবরাত্রির সময় তুলসী গাছে নিয়মিত জল দেওয়া হয় । তুলসী গাছের চারদিকে প্রদক্ষিণ করলে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। (ছবি: সংগৃহীত)

