নারী জাগরণের অন্যতম পথিকৃৎ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলায় নারী জাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন এই রমণী। বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি প্রয়াত হয়েছিলেন। তৎকালীন বাংলার মুসলমান নারী সমাজে শিক্ষার আলো জাগিয়েছিলেন তিনি। ১৯০২ সালে “পিপাসা” নামে একটি গদ্য রচনা করেছিলেন। সৃষ্টি করেছেন একাধিক সাহিত্য। তাঁর নামে কলকাতায় সরকারি স্কুলের নামকরণও হয়। তাঁর প্রয়াণ দিবসের স্মরণ।

