নিষেধাজ্ঞা প্রত্যাহার কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কাল থেকে আবারও প্রবেশ করা যাবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে। মন্দির কমিটির পক্ষ থেকে করোনা জনিত পরিস্থিতিতে গত ১ জানুয়ারি থেকে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় । এখন থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য সকাল ও সন্ধ্যায় স্বাস্থ্য-বিধি মেনে নির্দিষ্ট সময়ে প্রবেশ করা যাবে মন্দিরের মধ্যে। কালীঘাট মন্দির কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

