পর্তুগালকে হারিয়ে দক্ষিণ কোরিয়া নক আউটে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:জাপানের পর দক্ষিণ কোরিয়ার ম্যাজিক। রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে নকআউটে পৌঁছে গেল এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। ম্যাচের ফলাফল:দক্ষিণ কোরিয়া-২ পর্তুগাল – ১। ঘানা ও উরুগুয়ের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে জয়ের সুবাদে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করে পর্তুগাল। উরুগুয়ে ও ঘানা ম্যাচের দিকে ফুটবল বিশ্বের নজর ছিল। উরুগুয়ে ২ গোলে জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল। দক্ষিণ কোরিয়া এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে পৌঁছে গিয়েছে নক আউটে।
(ছবি: সংগৃহীত)

