moon and pronamBreaking News Others 

পুণ্যতিথিতে রাখীপূর্ণিমা : রক্ষাবন্ধনে সুপারমুন

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: শ্রাবণী পূর্ণিমার পুণ্যতিথি। আজ রাখীপূর্ণিমা। রাখী বন্ধনের মাধ্যমে পরস্পরকে রক্ষা করার ভাবনা। সেই ভাবনা থেকেই এই উৎসবের সূচনা হয়েছিল। ভাই তাঁর বোনকে রক্ষা করবে, একজন ব্যক্তি তাঁর পরিবারকে রক্ষা করবে। সমাজ ব্যক্তি ও পরিবারকে রক্ষা করবে,তাই রক্ষাবন্ধন বলা হয়ে থাকে। প্রাচীন আমল থেকেই বা পূর্বপুরুষরা এটি অনুভব করেছিলেন। এককভাবে বাঁচা যায় না। ব্যক্তি-পরিবার ও সমাজ নিয়ে পরস্পর বন্ধনে বাঁচতে হয়।

রাখিপূর্ণিমাতে এবার রাজযোগ। ৫টি রাজযোগ তৈরি হয়েছে ৷ গ্রহের রাশি পরিবর্তন, বক্রি, য়ুতি উদয়, অস্ত, মার্গি প্রভৃতি হয়ে প্রতিটি রাশির জাতক-জাতিকাদের ওপর সমান ভাবে প্রভাব ফেলবে বলে বলা হয়েছে ৷ বৈদিক শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, বুধাদিত্য রাজযোগ, শশ মহাপুরুষ রাজযোগ,বারসপতি, গজকেশরী ও ভ্রাতবৃদ্ধি রাজযোগ দেখা যাবে। এই সংযোগ হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ ফল ফলবে।
অন্যদিকে রাখিপূর্ণিমায় বিরল মহাজাগতিক ঘটনা ঘটছে।
আকাশে দৃশ্যমান হবে বিরল সুপার ব্লু মুন। জ্যোতিষ বিজ্ঞানী মহলের বক্তব্য, অনুসূর অবস্থানে থাকাকালীন পূর্ণিমা হলে চাঁদকে পৃথিবী থেকে দেখতে অনেক বড় মনে হয়। সেই চাঁদকে বলা হয় “সুপারমুন”। এক মাসে দু’বার পূর্ণিমা হলে তখন সেই বিরলতা বোঝানোর জন্য বলা হয় “ব্লু মুন”। এক্ষেত্রে জ্যোতিষ বিজ্ঞানীদের বক্তব্য, চাঁদের রং নীল হয় না। তা সাদাই থাকে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment