প্রথম জয়ের স্বাদ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আইসিসি বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটের প্রসার বাড়াতে চেষ্টা করছে। ২০১৯ সাল থেকে ফিজির মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে যাত্রা শুরু করে। টানা ১৯টি ম্যাচে পরাজিত হয় দেশটি। হারের লজ্জার রেকর্ড গড়ে ফিজি। শেষ পর্যন্ত প্রথম জয় পেল ফিজির মহিলা দল। আইসিসি ক্রিকেট প্রসারে বেশ কিছু দেশ উন্নতিও করছে। ক্রিকেট বিশ্ব মানচিত্রে কয়েক বছর পূর্বে ছোট্ট দেশ ফিজির নাম উঠে এসেছিল। এই দেশটির পুরুষ ক্রিকেট দল অনেকদিন ক্রিকেট খেলছে। এবার ফিজির মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক আসরে প্রথম জয়ের স্বাদ পেল।
২০ তম ম্যাচে ফিজির মহিলা দল জয় পেয়েছে । সামোয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল ফিজি। প্যাসিফিক আইল্যান্ডের উইমেন্স ক্রিকেট চ্যালেঞ্জের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফিজি ও সামোয়ার মহিলা দল। এই ম্যাচের ফলাফল: প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান তোলে সামোয়া। ফিজির পক্ষে ৩টি উইকেট পেলেন রুসি মুরিয়ালো। এরপর ১৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের স্বাদ পায় ফিজি। সর্বোচ্চ ৪৯ রান করেছেন রুসি মুরিয়ালো। (ছবি: সংগৃহীত)

