প্রথম মহিলা আইপিএল সূচি ঘোষণা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: সোমবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল প্রথম মহিলা আইপিএল নিলাম । উইমেন্স প্রিমিয়ার লিগের এই প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ৫টি দল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, ইউপি ওয়ারিয়র্স ও মুম্বই ইন্ডিয়ান্স। টি-২০ বিশ্বকাপ শেষ হলেই মেয়েদের আইপিএল শুরু হবে। নিলামের পরই প্রতিযোগিতার সূচি ঘোষণা করল বিসিসিআই।
উইমেন্স প্রিমিয়ার লিগ-২০২৩ শুরু হতে চলেছে আগামী ৪ মার্চ থেকে। প্রথম দিনই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। মুম্বাইয়ের ডিওওয়াই পাটিল স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। দুপুর ৩.৩০মিনিটে আয়োজিত ম্যাচে মুখোমুখি হবে ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। আবার রাতের ম্যাচে ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স ও গুজরাট জায়ান্টস।
বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরসুম পুরোটাই হবে মুম্বইয়ে। ডিওয়াই পাটিল স্টেডিয়াম ও ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজন করা হবে সব ম্যাচ। ডিওয়াই পাটিল এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ হবে। মহিলাদের আইপিএলে মোট ২০টি গ্রুপ পর্বের ম্যাচ হবে। এছাড়া ২টি প্লে অফ ও ফাইনাল থাকছে। ২৬ মার্চ ব্রেবোন স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল। ২২ দিনের মধ্যে সমাপ্ত হবে সমগ্র প্রতিযোগিতা।(ছবি: সংগৃহীত)

