balaram diedBreaking News Others Sports 

প্রয়াত বলরাম : গভীর শোকজ্ঞাপন : সাফল্যের একনজর

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : প্রয়াত হলেন তুলসীদাস বলরাম। কলকাতা ময়দানের ত্রয়ীর শেষজন চলে গেলেন। এই তারকা ফুটবলারের বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন ফুটবলপ্রেমীরা। ক্রীড়া মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁর ফুটবল সাফল্য একনজর:১৯৫৬ সালে মেলবোর্ন ও ১৯৬০ সালে রোম অলিম্পিকে খেলেছেন তিনি।

রোম অলিম্পিকে হাঙ্গেরির বিরুদ্ধে গোলও করেন তিনি। এশিয়ান গেমসে ৪ গোল রয়েছে বলরামের। জাকার্তা এশিয়ান গেমসে সোনা জয়। বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন ৬ বার। হায়দ্রাবাদের হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন ২ বার। সন্তোষ ট্রফি জয়ী হয়েছেন ৪ বার।

১৯৫৭ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত খেলেছেন ইস্টবেঙ্গলে। ১৯৬১ সাল থেকে অধিনায়ক। তাঁর গোলের সংখ্যা ১০৪টি। বিএনআরে খেলেছেন তিন বছর। ১৫ গোল করেছেন। “অর্জুন” সম্মান পেয়েছেন তিনি। “বঙ্গবিভূষণ” সম্মান-প্রাপ্তি ঘটেছে তাঁর।

Related posts

Leave a Comment