tet examBreaking News Others 

প্রাথমিক টেট ২০২৩ পরীক্ষা

প্রাথমিক টেট ২০২৩ পরীক্ষা। ২৪ ডিসেম্বর রবিবার। টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET)সারা রাজ্যে পরীক্ষা হবে একই দিনে। ১৫০ নম্বরের এই পরীক্ষায় থাকবে ৫টি বিষয়। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ ভিত্তিক। সময়-আড়াই ঘন্টা। প্রতি প্রশ্নের মান-১। নেগেটিভ মার্কিং নেই।
(১)শিশু মনস্তত্ব ও উন্নয়ন(৩০)
(২) প্রথম ভাষা (৩০)
(যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা)
(৩)দ্বিতীয় ভাষা ইংরেজি (৩০)
(৪)অঙ্ক (৩০)
(৫)পরিবেশ বিজ্ঞান (৩০)

প্রাথমিক টেট পরীক্ষার একগুচ্ছ নমুনা প্রশ্নোত্তর
শিশু মনস্তত্ব ও উন্নয়ন
(১) শিক্ষার মূললক্ষ্য কী হওয়া উচিত?
উত্তর- মূল্যবোধ জাগানো এবং ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ।
(২)একজন দুষটু ছাত্র বা ছাত্রীকে কীভাবে সংশোধন করা যেতে পারে?
উত্তর-পড়ুয়ার মানসিকতা বুঝে তার আগ্রহের বিষয় তুলে ধরে মূলস্রোতে ফিরিয়ে আনা।
(৩)মনের জ্ঞাত অংশটুকুকে কী বলা হয়ে থাকে?
উত্তর-চেতনা
(৪)প্রাচীনকালে কোন কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা
চালু ছিল?
উত্তর-গ্রিস ও ভারতে
(৫)শ্রেণিকক্ষে গন্ডগোল হলে একজন শিক্ষকের কী করা উচিত?
উত্তর-মেজাজ না হারিয়ে গন্ডগোলের মূল কারণ খুঁজে বার করে সমাধান করা। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment