ফিরে দেখা ২০২২ : যাঁদের হারালাম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফিরে দেখা ২০২২। চলে গেল একটি বছর। আগত ২০২৩। ইংরেজি নববর্ষের সূচনা। ফেলে আসা বছরটিতে আমরা হারালাম অনেক বিশিষ্ট জনকে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল-প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়। এছাড়া নির্মলা মিশ্র,বাপ্পি লাহিড়ী,ভূপিন্দর সিং, কৃষ্ণকুমার কুন্নথ প্রমুখ সঙ্গীত শিল্পী সুরলোকে চলে গিয়েছেন । প্রয়াত হয়েছেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার। আমরা হারিয়েছি শাঁওলী মিত্রকে। ফুটবল জগতের খেলোয়াড় ও কোচ সুভাষ ভৌমিক প্রয়াত হয়েছেন। হারিয়েছি সাহিত্যিক নারায়ণ দেবনাথ,রাজনৈতিক ব্যক্তিত্ব মুলায়ম সিংহ যাদব ও সাধন পান্ডেকে। বিশ্বে যাঁদের হারালাম তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল-সম্রাট পেলে। তিনি সদ্য প্রয়াত হয়েছেন। দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হয়েছেন গত বছর। মিখাইল গর্বাচভ ও শিনজো আবু প্রমুখ ব্যক্তিত্বদের হারিয়েছি।

