sudip and congressBreaking News Others Politics 

ফের কংগ্রেসেই সুদীপ রায় বর্মন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ত্রিপুরায় বিজেপি-তে অস্বস্তি বাড়ল। দলীয় বিধায়ক ও ত্রিপুরার বিশিষ্ট রাজনৈতিক নেতা সুদীপ রায় বর্মন কংগ্রেসে যোগ দিলেন। বিজেপি সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি-র ত্যাগের বিষয়ে। বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসের “হাত” ধরলেন ৷ তাঁর হাত ধরেই কংগ্রেসে যোগ দিলেন আশিস কুমার সাহা ৷ ত্রিপুরায় রাজনৈতিক মহলের বক্তব্য, সুদীপ রায় বর্মন স্পষ্ট বোঝাতে চেয়েছেন ত্রিপুরায় বিজেপি-র প্রকৃত প্রতিপক্ষ তৃণমূল নয়,বামফ্রন্টই। এই আবহে তাঁর পুরনো দল কংগ্রেসেই ফের ফিরে এলেন সুদীপ।

(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment