বরফাবৃত সান্দাকফু
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বরফে মোড়া সান্দাকফু। শীতে প্রথমবার বরফাবৃত। ঘূর্ণিঝড় “মিগজাউম”-এর পরোক্ষ প্রভাব বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গ ও সিকিমের পাহাড়ে জলীয় বাস্প ও মেঘ রয়েছে। সান্দাকফু এলাকায় এক ইঞ্চি বরফের আবরণ। আবহাওয়া দফতর সূত্রের খবর,সান্দাকফু ছাড়াও উত্তর-পূর্ব ও পশ্চিম সিকিমে তুষারপাত চলেছে। (ছবি: সংগৃহীত)

