বসন্তের পরিবেশ বজায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া। শুষ্ক ও গরম হাওয়া থাকবে। বসন্তের পরিবেশ বজায় থাকবে।দোল উৎসব বা হোলিতে বৃষ্টি হবে না বঙ্গে । আবহাওয়া দফতর সূত্রে এমনই বার্তা দেওয়া হয়েছে। কলকাতার তাপমাত্রা সামান্য বাড়বে। ভোরে বা রাতের দিকে হালকা ঠাণ্ডা থাকবে। কলকাতা সহ জেলায় তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা। ২১ মার্চ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। “অশনি” নামের ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে শ্রীলঙ্কা। এই নিয়ে সতর্কতা বাড়ানো হয়েছে।
(ছবি: সংগৃহীত)

