বাংলার নতুন রাজ্যপাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বাংলার নতুন রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস। জগদীপ ধনখড়ের পর স্থায়ী রাজ্যপাল হয়েছেন তিনি। স্বল্প সময়ের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন লা গনেশন। সি ভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাষ্ট্রপতি ভবন থেকে রাজ্যের নতুন স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য,প্রাক্তন আইএএস আধিকারিক মেঘালয় সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। (ছবি: সংগৃহীত)

