new year and belurBreaking News Others 

বাংলা নববর্ষে পুরোপুরি খুলেছে বেলুড় মঠ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা নতুন বছরে খুলে দেওয়া হল বেলুড় মঠ। করোনা আবহে সরকারি নির্দেশ ও বিধি-নিষেধ মেনে দীর্ঘ সময় বন্ধ রাখা ছিল বেলুড় মঠ। মাঝে মধ্যে স্বল্প দিনের জন্য খোলা হলেও ভক্ত- দর্শনার্থীদের জন্য একগুচ্ছ বিধি-নিষেধ ছিল। মঠ খোলা হলেও ভক্ত- দর্শনার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখা হয়। পাশাপাশি আরতি দেখা ও গঙ্গার ধারে বসার অনুমতি ছিল না। ভোগ বিতরণও বন্ধ ছিল।

আজ বাংলা নববর্ষের প্রথম দিনে ভক্ত-দর্শকদের জন্য খুশির খবর। সমস্ত রকম বিধিনিষেধ ছাড়াই খুলে দেওয়া হল বেলুড় মঠ। মঠ সূত্রের খবর,করোনা আবহে মাঝে মধ্যে খোলা রাখা হতো মঠ। এবার ভক্তদের প্রবেশ অবাধ। মন্দির দর্শন, গুরু প্রণাম ও আরতি দর্শন সহ সব কিছু খোলা থাকছে। ভোগ বিতরণও চলবে।

Related posts

Leave a Comment