cludy and weatherBreaking News Others 

বাংলা নববর্ষে বৃষ্টির ইঙ্গিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ দুয়ারে। পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। ওই দফতর সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের ইঙ্গিত। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই বৃষ্টির পূর্বাভাস। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment