বিশ্বখেতাব জয়ী পঙ্কজ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:ভারতের বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবাণীর মুকুটে সংযোজিত হল নতুন এক পালক। দোহায় আয়োজিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জয়ী হলেন পঙ্কজ। এটি তাঁর ২৬টম বিশ্বখেতাব জয়। ফাইনালে পরাজিত করলেন বাংলার সৌরভ কোঠারিকে।
ফলাফল-১০০০-৪১৬ । উল্লেখ করা যায়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌরভ। এবার রানার্স। গত বছর ফাইনালে সৌরভ কোঠারিকে পরাজিত করেন পঙ্কজ। ২০০৩ সালে প্রথমবার বিশ্বখেতাব জয়ী হয়েছিলেন পঙ্কজ।
(ছবি:সংগৃহীত)

