বিশ্ব বক্সিংয়ে জয় নিখাত-সাক্ষীর
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:বিশ্ব বক্সিংয়ে জয়ী নিখাত। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের নিখাত জারিন। আজারবাইজানের ইস্মাইলোভা অনাখানিমকে পরাজিত করেছেন। ৫০ কেজি বিভাগের ম্যাচ দুই রাউন্ডে শেষ হয়ে যায়। অন্যদিকে কলম্বিয়ার জোসে মারিয়া মার্টিনেসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সাক্ষী চৌধুরীও। তিনি জয়ী ৫-০ ফলাফলে।

