weather and sunBreaking News Others 

বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পশ্চিমা বাতাসের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পরিসংখ্যান অনুযায়ী জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এপ্রিল মাসে ৯২ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। এ বিষয়ে আরও বলা হয়েছে,পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি অতিক্রম করবে তাপমাত্রা। রোদ ও তীব্র গরমের আবহাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গে এপ্রিল মাসে ১৬৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে তা এখনও স্পষ্ট করে জানানো সম্ভব হয়নি। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment