paddy and indian cricketBreaking News Others Sports 

ভারতীয় দলে ফের প্যাডি আপটন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় দলে ফের আপটন। দ্রাবিড়ের পরামর্শে প্যাডি আপটনকে বিশেষ দায়িত্বে নিয়ে আসা হচ্ছে । রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ক্রিকেটারদের মনোবল বাড়ানোর জন্য প্যাডি আপটনকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে খবর।

ইতিপূর্বে ভারতের হয়ে কাজ করেছেন তিনি। উল্লেখ করা যায়, ২০১১ সালে ধোনির নেতৃত্বে দেশের মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের দ্বিতীয় ওয়ান-ডে বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন প্যাডি আপটন। খেলোয়াড়দের মোটিভেট করার ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকাও ছিল।

এবার রোহিত শর্মা ও বিরাট কোহলিদের উদ্দীপ্ত করার জন্য টি-২০ বিশ্বকাপের পূর্বেই প্যাডিকে নিয়োগ করা হচ্ছে । এক্ষেত্রে জানা গিয়েছে,ওয়েস্ট ইন্ডিজ সফরেই কাজ শুরু করবেন আপটন। তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি হওয়ার সম্ভাবনা টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে এই আসর। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment