Election UpdateOthers 

ভোটবার্তা : সুপ্রিম নির্দেশ

ভোট নিয়ে সুপ্রিম কোর্ট কি বার্তা দিল তা নিয়ে স্বস্তি পাওয়ারই কথা ভোটদাতাদের। বর্তমানে পশ্চিমবঙ্গে যখন কয়েক লক্ষ ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা। সেই আবহে আদালতের এই পর্যবেক্ষণ। কি সেই বার্তা তা জানতে নজর রাখুন এই প্রতিবেদনে। Supreme Court of India বার্তা দিয়েছে, ভোট দিতে না পারলেই অধিকার শেষ নয়! পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পূর্বে ভোটার তালিকা ঘিরে বিতর্ক যখন চূড়ান্ত পর্যায়ে তখন এই রায় অনেকটাই স্বস্তি দিল বলে মনে করছেন অনেকেই। আদালত সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে,কোনও ব্যক্তি যদি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ না করতে পারেন বা দিতে না পারেন,সেক্ষেত্রেএই নয় যে, তাঁর ভোটাধিকার একেবারে চলে যাবে। এক্ষেত্রে কী বলেছে আদালত তার নির্যাস তুলে ধরার চেষ্টা করছি।

প্রধান বিচারপতির বেঞ্চ সূত্রে জানানো হয়েছে, ভোটার তালিকা নিয়ে যে সব “বিবেচনাধীন” (pending) কেস রয়েছে, তা দ্রুত নিষ্পত্তির কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় ৪৭ লক্ষ কেসের সমাধান সম্ভব হয়েছে। আবার প্রতিদিন গড়ে ২ লক্ষ করে কেস নিষ্পত্তি হচ্ছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে সব কেস মেটানোর লক্ষ্য সামনে রাখা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন গঠন করেছে অ্যাপেলেট ট্রাইবুনাল। পদ্ধতি মেনে সন্দেহজনক নথি বা নাম বাদ বা যোগ হবে তা সবই খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কারণ লিখে জানানো বাধ্যতামূলক। আদালত এক্ষেত্রে জানিয়েছে,

ভোটার তালিকা একটি চলমান প্রক্রিয়া। এখন নাম না থাকলেও পরে তা সংযুক্ত হওয়া সম্ভব । আবার নাম থাকলেও বিষয়টি যাচাই করার পর নাম বাদ যেতে পারে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে স্পষ্ট মত দিয়েছে, “ভোটাধিকার একটি স্থায়ী সাংবিধানিক অধিকার—একটি নির্বাচনে অংশ নিতে না পারা মানেই তা হারানো নয়। “বিষয়টি নিয়ে এমত পরিস্থিতিতে আদালতের পর্যবেক্ষণ হল (১) ভোটারদের মধ্যে আতঙ্ক কমাতে সহায়তা করবে। (২)আইনি প্রক্রিয়ার উপর আস্থা বেড়ে যাবে। (৩)আপনার নাম যদি তালিকায় না থাকে, তাহলে করণীয় – আবেদন করতে হবে, নথি জমা দিতে হবে এবং আপিল করতে হবে। কারণ সুযোগ এখনও আপনার সামনে পর্যাপ্ত রয়েছে।

Related posts

Leave a Comment