sriti manthana world cupBreaking News Others Sports 

মহিলা টি-২০ বিশ্বকাপ : অনবদ্য স্মৃতি মন্ধনা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় মহিলা টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডিএলএস নিয়মে জয়ী হয়ে সেমি ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল । ম্যাচে ৫৬ বলে সর্বোচ্চ ৮৭ রানের অনবদ্য ইনিংস খেললেন ওপেনার স্মৃতি মন্ধনা। ৯টি চার ও ৩টি ছয় মেরেছেন তিনি। এই ইনিংসের পর একাধিক রেকর্ডও গড়লেন স্মৃতি। এই বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল ভারত। ম্যাচের ফলাফল : ভারত -১৫৫-৬(২০) আয়ারল্যান্ড ৫৪-২(৮.২) ।

এটিই তাঁর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে ৮৬ ছিল তাঁর সর্বোচ্চ স্কোর। মহিলাদের ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে কোনও ভারতীয় ওপেনারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত আন্তর্জাতিক টি-২০ ইনিংস। এর আগেও এই রেকর্ড ছিল মন্ধানার নামেই। প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপে পরপর ২টি ম্যাচে হাফ-সেঞ্চুরি করার নজির গ়ড়লেন স্মৃতি মন্ধনা।

Related posts

Leave a Comment