মাঝারি বৃষ্টির পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রের খবর,২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হয়েছে,দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে আরও জানানো হয়েছে,উত্তরবঙ্গের দার্জিলিং ও মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির ইঙ্গিত রয়েছে পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম সহ বেশ কিছু জেলায়। (ছবি: সংগৃহীত)

