মাতঙ্গিনী হাজরার জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৮৭০ সালের ১৯ অক্টোবর মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিলেন। আইন অমান্য আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেছিলেন তিনি। “গান্ধীবুড়ি” হিসেবে পরিচিত ছিলেন। ১৯৩২ সাল থেকে স্বাধীনতা আন্দোলনের নানা কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন তিনি। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

