মারাদোনার প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ দিয়েগো আর্মান্ডো মারাদোনার প্রয়াণ দিবস। ২০২০ সালের আজকের দিনে তিনি প্রয়াত হয়েছিলেন। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন মারাদোনা। ওই বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয়ী হয়েছিলেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার এই খেলোয়াড় ১০ নম্বর জার্সি পড়ে খেলতেন। বাঁ পায়ের জাদু দেখাতেন ফুটবলে। ১৯৮৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করার পর মারাদোনার প্রতিক্রিয়া ছিল,”ওটা ঈশ্বরের হাত ছিল।” তা নিয়ে বিতর্ক আজও রয়ে গিয়েছে।

