ম্যানিলায় গলফে চ্যাম্পিয়ন অবনী
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ম্যানিলায় চ্যাম্পিয়ন অবনী। সেখানকার কুইন সিরকিট কাপ গলফে চ্যাম্পিয়ন হলেন ভারতের গলফার অবনী প্রশান্ত। ভারতীয় প্রথম প্রতিনিধি হিসেবে তিনি এই ট্রফি জয়ী হয়েছেন। বেঙ্গালুরুর ১৬ বছর বয়সী নতুন গলফ তারকা জানিয়েছেন,”এই ট্রফি জয়ের পরে আত্মবিশ্বাস বেড়ে গেল। এই ছন্দ ধরে রাখতে হবে।”

