rakhi purnimaBreaking News Entertainment Others 

রাখী-পূর্নিমা ভ্রাতৃত্বের উৎসব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাখীপূর্নিমা। ভ্রাতৃত্বের উৎসব।পঞ্জিকা মতে,রাখিবন্ধন শ্রাবণ মাসের পূর্ণিমায় পালিত হয়ে থাকে ৷ আগামীকাল ১১ আগস্ট সেই পুণ্য তিথি ৷ দেশের বিভিন্ন প্রান্তে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে এই বিশেষ দিনটি উৎযাপন করেন। পণ্ডিত ও শাস্ত্রবিশারদরা বলে থাকেন, ভাই-বোনের জন্ম জন্মান্তরের সম্পর্ক নির্ণিত হয়ে থাকে এই রাখি বন্ধনে। কাল ১১ আগস্ট দেশজুড়ে উদযাপিত হবে ভাই ও বোনের এই প্রীতি বন্ধনের উৎসব। রাখি বন্ধনে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ ১১ আগস্ট রাখি বন্ধন উপলক্ষে ছুটি থাকবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ তবে রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারে এই ছুটির উল্লেখ নেই ৷ উল্লেখ্য,গত বছরও রাখী বন্ধনে ছুটি দেয়নি রাজ্য ৷ তবে এ বছর সিদ্ধান্ত বদল করেছে নবান্ন ৷ (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment