রাজীব গান্ধীর প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৯৯১সালের ২১ মে। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হয়েছিলেন। মাত্র ৪০ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীরূপে দায়িত্বভার গ্রহণ করেন। আত্মঘাতী মানব বোমার আঘাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। মাদ্রাজ থেকে প্রায় ৩০ মাইল দূরে শ্রীপেরুমপুদুরে কংগ্রেসের একটি প্রচার সভায় এই ঘটনাটি ঘটেছিল। তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।

