লতা মঙ্গেশকরের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লতা মঙ্গেশকরের জন্মদিবস। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। বিশিষ্ট এই গায়িকা এক হাজারের বেশি ভারতীয় সিনেমায় গান গেয়েছেন। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষায় গান করেছেন তিনি। হিন্দি,মারাঠি ও বাংলা সহ একাধিক ভাষায় গান গেয়েছেন তাঁর সুরেলা কণ্ঠে। ২০০১ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি। পাশাপাশি পদ্মভূষণ,পদ্মবিভূষণ ও দাদাসাহেব সম্মান পেয়েছেন। ২০০৭সালে পেয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা। এই প্রখ্যাত শিল্পীর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

