winter and 17 januaryBreaking News Others 

শীতের আমেজ বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাভাবিকের নিচে নেমেছে কলকাতার তাপমাত্রা ৷ অন্যান্য জেলাতেও শীতের দাপট অনেকটাই বেড়েছে। আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা১২.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় শীতের আমেজ থাকবে আরও কয়েকটি দিন ৷ এরপর বেড়ে যাবে তাপমাত্রা ৷

আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, এই সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনাও থাকছে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে সকালে কুয়াশাময় আকাশ থাকবে ৷ পরে তা পরিষ্কার হয়ে যাবে । অন্যদিকে বেশি মাত্রায় কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গে। শুষ্ক আবহাওয়ার পূর্বাভাসের কথা বলা হয়েছে ৷ এখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment