শুখা দক্ষিণবঙ্গের আকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এপ্রিল মাস শেষ হতে চলেছে। বৃষ্টির দেখা নেই। একটা কালবৈশাখীও আসেনি রাজ্যে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণ বঙ্গে বৃষ্টির দেখা মিলছে না। এককথায় শুখা দক্ষিণবঙ্গের আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তীব্র গরম। লু বয়ে চলেছে। দিনের বেলায় রোদের তাপমাত্রা বেড়েই চলেছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামী দু-দিনের মধ্যে কলকাতা ও তৎসংলগ্ন জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে।এক্ষেত্রে জানানো হয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত। আবার উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্রিশগড় পর্যন্ত। এর প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে। (ছবি:সংগৃহীত)

