শুটিং বিশ্বকাপে সোনা সর্বজিৎ-দিব্যার
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : শুটিং বিশ্বকাপে সোনা দিব্যাদের। বাকুতে চলতি শুটিং বিশ্বকাপে ভারতকে সোনা এনে দিলেন দিব্যা টিএস ও সর্বজিৎ সিংহ জুটি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ভারতীয় জুটি ১৬-১৪ ফলাফলে পরাজিত করলেন সার্বিয়ার দামির মিকেচ ও জোরানা অরুনোভিচকে। উল্লেখ করা যায়, শুটিং বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় সোনা জয়ী হলেন সর্বজিৎ। মার্চ মাসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টেও সোনা জয়ী হয়েছিলেন। (ছবি: সংগৃহীত)

