শুভারম্ভ ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হতে চলেছে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি-স্পেন। ঘোষণা অনুযায়ী জানা যায়,এ বছর কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকার কথা স্পেনের রাষ্ট্রদূতদেরও। ভারতে স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিদাও ডমিনিকস ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে স্পেনের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রকের আধিকারিকদের।
উল্লেখ করা যায়, সল্টলেক সেন্ট্রাল পার্কের নাম পরিবর্তন করে বইমেলা প্রাঙ্গণ রেখেছেন মুখ্যমন্ত্রী। এ বছর সেখানেই বইমেলা হতে চলেছে। গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে,আজ থেকে শুরু হয়ে ১২ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। ছোট ও মাঝারি পাবলিশার্সকে এবার স্টল দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। বইমেলা প্রাঙ্গণে এ বছর মোট ৪০০ টি স্টল ও ২০০ টি লিটল ম্যাগাজিন কর্নার থাকছে বলেও জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

