weather and ichamati riverBreaking News Others 

শুষ্ক আবহাওয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বেড়ে যাবে দিনের তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। রাতে তাপমাত্রা কিছুটা কমবে। তাপমাত্রা আগামী কয়েকদিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই শহরে।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment