শুষ্ক ও গরম আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুষ্ক ও গরম বসন্তের পরিবেশ বিরাজ করছে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর । তবে দিনে তাপমাত্রা বাড়বে। রাতে হালকা ঠাণ্ডা থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে ।
অন্যদিকে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে,দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা । এক্ষেত্রে বলা হয়েছে,দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের নিকটস্থ এই নিম্নচাপ অবস্থান করছে। মধ্য বঙ্গোপসাগরে তা আরও শক্তিশালী হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস । এখনও তা উত্তর দিকে অগ্রসর হতে চলেছে। (ছবি: সংগৃহীত)

