শুষ্ক ও পরিষ্কার আকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলায় জেলায় শুষ্ক ওপরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়া দফতর সূত্রে এমনই পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। বসন্তের আকাশে রঙ ছড়িয়েছে পলাশ। গ্রামীণ প্রকৃতিতে আমের মুকুল ফুটেছে। ঝরা পাতার ছন্দে জানিয়ে দেওয়া হচ্ছে বসন্ত আগমন। তবে স্বস্তির বার্তা বৃষ্টি না হওয়ার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে,সকালে ও রাতে তাপমাত্রা কম থাকবে। বেলা বাড়তেই তা বাড়বে। (ছবি: সংগৃহীত)

